মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
শেবাচিমের করোনা ওয়ার্ডে ৪ রোগীর মৃত্যু

শেবাচিমের করোনা ওয়ার্ডে ৪ রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘণ্টায় ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জনের করোনা পজেটিভ এবং অপর দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. বাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। ডা. বাকির হোসেন জানান, শনিবার সকাল ৮টায় মারা যাওয়া ৬০ বছর বয়সী বৃদ্ধের বাড়ি নগরীর নিউ ভাটিখানা এলাকায়। ওই বৃদ্ধকে করোনার উপসর্গ নিয়ে ১০ জুন রাত ১টা ১৫ মিনিটে তার স্বজনরা করোনা ওয়ার্ডে ভর্তি করেন। পরদিন ১১ জুন তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১২ জুন তার দেহে করোনা শনাক্ত হয়।
শুক্রবার দিবাগত রাতে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর দুমকী উপজেলার আন্দারিয়া গ্রামের ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ব্যক্তিকে করোনা উপসর্গ নিয়ে গত শুক্রবার রাত ৮টার দিকে করোনা ওয়ার্ডে ভর্তির পরপরই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
গত শুক্রবার রাত ৮টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী এলাকার ৬৫ বছর বয়সী এক ব্যক্তি। করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে করোনা ওয়ার্ডে ভর্তি করে স্বজনরা। শনিবার সকালে পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট আসে। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৭ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নগরীর কাউনিয়ার ৬৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। নগরীর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তিকে গত শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরিচালক আরো জানান, এ নিয়ে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ৩৭ জন এবং করোনা আক্রান্ত ১৭ জনের মৃত্যু হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com