মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
করোনাভাইরাসে বিশ্বে আক্রান্ত প্রায় ৮০ লাখ

করোনাভাইরাসে বিশ্বে আক্রান্ত প্রায় ৮০ লাখ

করোনাভাইরাসে বিশ্বে সংক্রমিতের সংখ্যা প্রায় ৮০ লাখে পৌঁছেছে। সোমবার দুপুর পর্যন্ত এ সংখ্যা ৭০ লাখ ৯৬ হাজার ৮৮৭ জন। আর এ সময়ে মারণঘাতী এ ভাইরাসে প্রাণ গেছে ৪ লাখ ৩৫ হাজার ৬৬৭ জনের। ওয়ার্ল্ডোমিটারের তথ্যে এ সংখ্যা জানা গেছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৬২ হাজার ২২৮ জন এবং মারা গেছেন এক লাখ ১৭ হাজার ৮৫৮ জন।

আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থায় রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে ৮ লাখ ৬৭ হাজার ৮৮২ জন করোনার শিকার হয়েছেন। মারা গেছেন ৪৩ হাজার ৩৮৯ জন। মৃত্যুর দিক দিয়েও এটি বিশ্বে দ্বিতীয় অবস্থান।

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে তৃতীয় খারাপ অবস্থায় আছে যুক্তরাজ্য (৪১ হাজার ৬৯৮ জন)। চতুর্থ ইতালি (৩৪ হাজার ৩৪৫ জন), পঞ্চম ফ্রান্স (২৯ হাজার ৪০৭ জন) এবং ষষ্ঠ স্পেন (২৭ হাজার ১৩৬ জন)।

আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে রাশিয়া (৫ লাখ ২৮ হাজার ৯৬৪ জন), চতুর্থ ভারত (৩ লাখ ৩২ হাজার ৭৮৩ জন), পঞ্চম যুক্তরাজ্য (২ লাখ ৯৫ হাজার ৮৮৯ জন)।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হয় প্রাণঘাতী করোনাভাইরাসের। গত ১১ মার্চ এ সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর রোববার জানিয়েছে, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫২০ জন। মারা গেছেন এক হাজার ১৭১ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com