রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
ইউপি মেম্বারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

ইউপি মেম্বারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

বান্দরবানে বাড়ি থেকে ডেকে নিয়ে চাই সা হ্লা মার্মা (৩৬) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তি সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।

গতকাল সোমবার রাতে সদর উপজেলার কুহালং ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চাই সা হ্লা কুহালং ইউনিয়নের বাকীছড়া মাঝের পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে একদল সন্ত্রাসী ওয়ার্ড মেম্বার চাই সা হ্লাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে আহত অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করে। পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ সময় নিহতের সঙ্গে থাকা স্থানীয় বাসিন্দা মং প্রু বলেন, চট্টগ্রাম পৌঁছানোর একটু আগে চাই সা হ্লা মারা যান। পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনা সদস্যরা এলাকায় টহল জোরদার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার চাই সা হ্লা মার্মাকে কে বা কারা গুলি করে মেরেছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com