রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
বরিশালে ঝগড়ায় অতিষ্ঠ হয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করলেন স্বামী

বরিশালে ঝগড়ায় অতিষ্ঠ হয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করলেন স্বামী

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলায় দুই স্ত্রীর ঝগড়া থামাতে না পেরে অবশেষে মুক্তি পেতে অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রী মাহিনুর বেগমকে (৩৫) হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় স্বামী আল আমিন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলুয়া ইউনিয়নের আফালকাঠী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে আল আমিন ফকিরের বাড়ির পাশের সড়ক থেকে মাহিনুর বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। আল আমিন ফকির উপজেলার নলুয়া ইউনিয়নের আফালকাঠী এলাকার বাসিন্দা। পেশায় তিনি দিনমজুর। নিহত মাহিনুর বেগম তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, স্ত্রী থাকা সত্ত্বেও মাহিনুর বেগমকে বিয়ে করেছিলেন আল আমিন ফকির। এরপর থেকে সংসারে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। কারণে-অকারণে সামন্য বিষয় নিয়ে দুই স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যেত। সংসারে অশান্তির জন্য তারা স্বামী আল আমিনকে দায়ী করতেন। দুই স্ত্রীর ঝগড়ার কারণে অতিষ্ঠ হয়ে ওঠেন আল আমিন। রোববার রাতে দ্বিতীয় স্ত্রী মাহিনুর বেগমের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে অন্তঃসত্ত্বা মাহিনুর বেগমকে মারধর ও গলাটিপে হত্যার পর মরদেহ বাড়িসংলগ্ন সড়কের পাশে ফেলে রাখেন আল আমিন। ওসি আবুল কালাম আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে সোমবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। পরে আল আমিন ফকিরের কথায় সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রী মাহিনুর বেগমকে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় মামলা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com