রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
ভিপি নূরসহ কোটা আন্দোলন নেতাদের হত্যার হুমকি

ভিপি নূরসহ কোটা আন্দোলন নেতাদের হত্যার হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরসহ কোটা আন্দোলন নেতাদের হত্যার হুমকি দেয়া হয়েছে। সোমবার রাতে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে তাদের এ হুমকি দেয়া হয়।

এর আগেও কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের পদধারী এক নেতা নূরকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। তবে এবার ভিপি নূরের নতুন রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে তাকে হত্যার হুমকি দেয়া হয়।

মেসেজ দিয়ে হুমকি দেয়া হয়েছে বলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন ভিপি নূর। সেখানে তিনি মেসেজের স্ক্রিনশটও প্রকাশ করেন। তার সাথে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আরো কয়েকজন নেতাকে হুমকি দেয়া হয়েছে বলেও জানান ভিপি নূর।
তিনি জানান, ‘রাত ১.১৮ ও ১.৩৮-এ মরার জন্য রেডি হতে হুমকির এই মেসেজ দুটো আসে। সকালে জানতে পারলাম, মেসেজটি শুধু আমাকে নয়, আমার অনেক সহযোদ্ধা, বিশেষ করে বিভিন্ন ইউনিট নেতাদেরও একই মেসেজ পাঠানো হয়েছে।

দুর্বৃত্তায়নের বিদ্যমান রাজনীতির বিপরীতে তরুণদের নেতৃত্বে দেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছি হয়তো সে কারণে তারা ক্ষুব্ধ হয়ে হুমকি দিচ্ছে।

ক্ষমতার প্রভাব থাকলে এ দেশে সবকিছুই জায়েজ করা যায়। তার ভুরি ভুরি উদাহরণ বিরাজমান। হত্যাচেষ্টায় প্রকাশ্যে একাধিকবার হামলার পরও যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি, তখন হুমকির বিষয়ে জিডি করলে কী হবে? প্রকাশ্যে যারা হুমকি দিয়েছে নিশ্চয়ই তাদের সে ধরনের ব্যাকআপও আছে। ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝেড়ে নূর বলেন, যে দেশে প্রধান বিচারপতিই অবিচারের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন, খুনি, সন্ত্রাসীরা রাজনৈতিক প্রভাবে ক্ষমা লাভ করে, সে দেশে এমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।’ এ ব্যাপারে জানতে চাইলে নুরুল হক নূর বলেন, মেসেজটি রাতে আসে। ব্যস্ততা থাকায় সেটিকে সেভাবে গুরুত্ব দেইনি। তবে সকালে উঠে শুনলাম জেলা পর্যায়ের অনেক নেতাকে একই নম্বর থেকে মেসেজ দিয়ে হুমকি দেয়া হয়েছে। এটা কারোর একার কাজ নয়, একটি চক্র এসব করছে। এ ব্যাপারে আলোচনা করে করনীয় ঠিক করা হবে বলে জানান ভিপি নূর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com