রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
করোনাকালে কাজ করে যাচ্ছে ‘চিলেকোঠা’

করোনাকালে কাজ করে যাচ্ছে ‘চিলেকোঠা’

দৌলতখান প্রতিবেদক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভোলার দৌলতখানে সচেতনতায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে সেচ্ছাসেবী সংগঠন ‘চিলেকোঠা’। সামাজিক দূরত্ব মেনে চলা, সাবান দিয়ে হাত ধোয়াসহ মুখে মাস্ক ব্যবহার করা এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান তারা।
চিলেকোঠার দৌলতখানের একদল তরুণ যুবক প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরশহরের বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের পাশাপাশি এ সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যান। বুধবার (১৭ জুন) এবিষয়ে চিলেকোঠার দৌলতখান টিম প্রধান নাজিম জানান, দেশের এমন ক্লান্তিলগ্নে মানুষ যেনো এগিয়ে আসে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিঃস্বার্থে টিম চিলোকোঠা সর্বক্ষণ কাজ করে যাচ্ছে। দেশের মানুষ ভালো থাকুক এই স্বপ্ন ও আশাকে পুঁজি করে নিজের ভিতরে এক দুর্বার শক্তি সঞ্চারিত করে দৃঢ় চিত্তে সকল দূর্যোগে মানুষের পাশে থাকবে চিলেকোঠা টিম। তিনি আরও বলেন, আমাদের দৌলতখানে টিম চিলেকোঠায় ১৩ জন সদস্য রয়েছে। আমরা সবাই স্টুডেন্ট। আমাদের নিজের খরচে সচেতনতার পাশাপাশি গরীব ও অসহায় মানুষদের সহযোগীতা করে যাচ্ছি। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জীতেন্দ্র কুমার নাথ বলেন, সেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠা যেভাবে কাজ করে যাচ্ছে, এটা সত্যিই প্রশংসার দাবীদার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com