রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
চট্টগ্রামে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি হলেন নগরীর নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত।

তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইএনটি স্পেশালিস্ট ডা. রতন বিকাশের শ্বশুর। ডা. ললিত কুমার দত্ত নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা।

সোমবার দুপুরে এ তথ্য জানান জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জামাল।

তিনি জানান, করোনায় আক্রান্ত ডা. ললিত কুমার দত্তকে গত ২০ জুন হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে করোনা ইউনিটের আইসিইউতে রাখা হয়েছিল। রোববার রাত পৌনে ১২টার দিকে মারা যান তিনি।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ৩ জুন চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসান, ৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান এবং ১৭ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক মারা যান।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় ৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সারা দেশে মৃত্যু হয়েছে ৪৪ জন চিকিৎসকের।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন চিকিৎসক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com