রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
গৌরনদীতে নববিবাহিত তরুনীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারনা

গৌরনদীতে নববিবাহিত তরুনীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারনা

গৌরনদী প্রতিনিধি ॥ প্রেমের ফাঁদে ফেলে এক নববিবাহিত তরুনীকে বিয়ের আশ্বাসে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে এনে দীর্ঘদিন তার দেহ ভোগের মাধ্যমে গর্ভবতী করার পর ছুড়ে ফেলে দিয়েছে প্রতারক প্রেমিক।
ঘটনার শিকার প্রতারিত ওই তরুনী অবশেষে গতকাল সোমবার সকালে নিজের ধর্ষিত হওয়ার বিচার ও গর্ভজাত শিশু পূত্রের জন্মের স্বীকৃতি পেতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ প্রতারক প্রেমিককে গ্রেফতার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্রি গ্রামে।
প্রতারিত তরুনীর অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানাগেছে, ওই গ্রামের মোঃ দেলোয়ার বেপারীর মেয়ে পারভীন আক্তার (২২) এর এর সাথে গত প্রায় ৫ বছর পূর্বে তাদের প্রতিবেশী মোঃ বাচ্চু ফকিরের ফেলে হৃদয় ফকির (২৭) এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে ২০১৬ সালে পারভীনের বাবা পারভীনকে পারিবারিক দেখাশুনার মাধ্যমে পার্শ্ববর্তি উজিরপুর উপজেলার বামরাইল গ্রামের জনৈক টিটু ফকিরের সাথে বিয়ে দেয়। বিয়ের পরও প্রেমিক হৃদয় ফকির পারভীনের সাথে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখে। এক পর্যায়ে সে প্রেমিকা পারভীনকে বিয়ে করার আশ্বাস দিয়ে স্বামীকে তালাকের মাধ্যমে পারভীনকে তার স্বামীর সংসার থেকে ছাড়িয়ে আনে। এরপর সে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘ দিন ধরে পারভীনের দেহ ভোগ করে। এর ফাঁকে পারভীন গর্ভবতী হয়ে পড়লে সে তার গর্ভধারনের খবর প্রেমিক হৃদয় ফকিরকে জানিয়ে তাকে বিয়ে করার জন্য চাঁপ দেয়। এর পরই প্রেমিক হৃদয় ফকির নানা টাল-বাহানা শুরু করে। এক পর্যায়ে সে পারভীনের সাথে তার দৈহিক সম্পর্ক ও পারভীনের গর্ভে তার সন্তার থাকার কথা অস্বীকার করে। এ নিয়ে গ্রাম্য মাতুব্বর, স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিক বার সালিশ বৈঠক করেও প্রতারক প্রেমিক হৃদয় ফকিরের কাছ থেকে স্ত্রী হিসেবে পারভীনের স্বীকৃতি ও তার গর্ভের সন্তানের পিতৃ পরিচয় আদায়ের চেষ্টা চালিয়ে ব্যার্থ হন। ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর পারভীন একটি পূত্র সন্তান প্রসব করে। পুত্র সন্তান জন্মের পর গত দুই বছরে পারভীন অসংখ্যবার স্থানীয় শালিশ মিমাংসার মাধ্যমে প্রতারক প্রেমিকের সাথে সমঝোতা করে নিজের ও সন্তানের স্বীকৃতি আদায়ের চেষ্টা চালায়। কোন ভাবেই সে প্রতারক প্রেমিকের মন গলাতে পারেনি। সম্প্রতি প্রতারক ওই প্রেমিক গোপনে অন্যত্র বিয়ে করে। এ ঘটনা জানাজানি হলে প্রতারিত তরুনী পারভীন আক্তার গতকাল সোমবার সকালে নিজের ধর্ষিত হওয়ার বিচার ও তার দুই বছর বয়সের শিশু পূত্রের পিতৃ পরিচয়ের স্বীকৃতি পেতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করে।
গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই মোঃ মিজানুর রহমান জানান, প্রতারিত তরুনী সকালে মামলা দেয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রতারক প্রেমিক হৃদয় ফকির (২৭)কে গ্রেফতার করে। গতকাল দুপুরে তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com