শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
করোনা: শুরুর আগেই বরিশাল সিটির ২ ওয়ার্ড ‘লকডাউন’ সিদ্ধান্ত স্থগিত

করোনা: শুরুর আগেই বরিশাল সিটির ২ ওয়ার্ড ‘লকডাউন’ সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক ॥ শুরু হওয়ার আগেই বরিশাল সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ডের ‘লকডাউন’ সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। প্রাণঘাতী করোনা আক্রান্তের সংখ্যা ও বিয়োগান্ত ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে শহরের ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডে পুরোপুরি ‘অবরুদ্ধ’ রাখার ঘোষণা দিয়ে মঙ্গলবার বাস্তবায়নে সকল প্রকার প্রস্তুতি শেষ করে সিটি কর্পোরেশন। এ লক্ষে সোমবার দিনভর দুটি ওয়ার্ডে পূর্ব প্রস্তুতিস্বরুপ মাইকিংও করে। কিন্তু কয়েক ঘণ্টা পুর্বে রাতে ফের ঘোষণা আসল উভয় ওয়ার্ডের ‘লকডাউন’ সিদ্ধান্ত স্থগিত।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মতিন সিদ্ধান্ত বদলের ব্যাখ্যায় বলেন- জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির প্রজ্ঞাপন জারি করা না হওয়ায় আপাতত লকডাউন সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এই কারণে তাদের সিদ্ধান্ত পাল্টানো হয়েছে। তবে তবে ছুটির প্রজ্ঞাপন জারি হলে ফের সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নেবেন, জানান এই কর্মকর্তা।
উল্লেখ করা যেতে পারে- স্বাস্থ্য মন্ত্রণালয় বরিশাল নগরীর আওতাধীন ৩০টি ওয়ার্ডের ২৭টিকে রেডজোন হিসেবে চিহ্নিত করে। এবং করোনা ভাইরাসের বিস্তার ক্রমাগতভাবে ছড়িয়ে পড়ায় প্রতিরোধে সিটি কর্পোরেশনকে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেয়। পরবর্তীতে সিটি কর্পোরেশন স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে বেশি ঝুঁকিপূর্ণ ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড দুটি পূর্ণাঙ্গ ‘লকডাউন’ করার ঘোষণা দেয়। গত ১৮ জুন এ ঘোষণা দিলেও ওই সময় কার্যকরে কোন দিনক্ষণ উল্লেখ না করেনি। তবে দুদিন পূর্বে ওয়ার্ড দুটিতে ‘লকডাউন’ বাস্তবায়নে তোড়জোড় শুরু করে দেয়। একপর্যায়ে সকল প্রস্তুতি শেষ করলেও ‘লকডাউন’ শুরু কয়েক ঘণ্টা পূর্বে সোমবার রাতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com