মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
আগৈলঝাড়ায় বিরল প্রজাতির মাছ মুর‌্যাল পাখির বাচ্চা উদ্ধার

আগৈলঝাড়ায় বিরল প্রজাতির মাছ মুর‌্যাল পাখির বাচ্চা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রাম থেকে বিরল প্রজাতির একটি মেটেমাথা কুরা ঈগল বা মাছ মুর‌্যাল পাখির বাচ্চা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাখির বাচ্চাটি বৃহস্পতিবার সন্ধায় খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু জানান, গত মঙ্গলবার উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা রানা জমাদ্দার কিছুটা আহত অবস্থায় মাছ ম্যুরাল পাখির ছানাটি উদ্ধার করে নিজের কাছে রেখে সেবাযতœ করে সুস্থ্য করে তোলেন। পরবর্তীতে তার কাছে বিষয়টি জানানোর পর তিনি বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। ইউপি চেয়ারম্যান আরও জানান, আগৈলঝাড়া বন বিভাগের মাধ্যমে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধিদের কাছে মাছ মুর‌্যাল পাখির বাচ্চাটিকে হস্তান্তর করা হয়েছে।
খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মোঃ লুৎফর পারভেজ জানান, উদ্ধার হওয়া ঈগল ছানাটি বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির। মেটে মাথা কুরা ঈগল বা মাছ মুর‌্যাল পাখির ছানাটির বয়স অনুমানিক তিন মাস হতে পারে। তিনি আরও জানান, এটি যেহেতু এখনো ভালোভাবে উড়তে পারেনা, সেজন্য বাচ্চাটিকে আপাতত খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিবির পরিচর্যায় রাখা হবে। পরবর্তীতে পাখিটিকে অবমুক্ত করা হবে। ধারনা করা হচ্ছে ঝড়ো বাতাসে পাখির বাচ্চাটি মাটিতে পরে কিছুটা আহত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com