মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
পাটকল বন্ধ করার প্রতিবাদে বরিশালে ছাত্র মৈত্রী’র মানববন্ধন

পাটকল বন্ধ করার প্রতিবাদে বরিশালে ছাত্র মৈত্রী’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ॥ রাষ্ট্রয়াত্ত পাটকল বন্ধের সিদান্তের প্রতিবাদে ও স্বাস্থ্যখাতে দূর্নীতি, অব্যবস্থাপনা লুটপাঠ বন্ধ করে বিনা মূল্যে করোনা টেস্ট নিশ্চিত করার দাবী জানিয়েছে ছাত্র মৈত্রী বরিশাল,জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনে এমন দাবি জানান তারা। ছাত্র মৈত্রী মহানগর সভাপতি শামিল শাহরুখ তমালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, জাতীয় শ্রমীক ফেডারেশন বরিশাল জেলা সভাপতি মোঃ জাকির হোসেন, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, জেলা সভাপতি মিন্টু দে, মহানগর সদস্য আল সামু রাব্বি প্রমুখ। এসময় বক্তরা বলেন, রাষ্ট্রয়াত্ত পাটকল বন্ধ না করে আধুনিকায়ন করে পুনরায় চালু করা হোক। পাটকল বন্ধ হলে করোনার এই মহামারির সময়ে অনেকে না খেতে পেয়ে ধুকে ধুকে মারা যাবে। ভেঙ্গে পরবে দেশের অর্থনৈতিক অবস্থা। এতে আরো সংকট দেখা দেবে। তাই দেশের শ্রমিকদের কথা মাথায় রেখে সরকারের এমন সিধান্ত পূনবিবেচনা করা দরকার বলে মনে করেন তারা। এছাড়া দেশের স্বাস্থ্যখাতে চরম দূর্নীতি,অব্যবস্থাপনা প্রতিরোধ করে বিনা মূল্যে করোনা পরিক্ষা সহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি দূর্নীতিবাজ কর্মকর্তাদের ছাটাই করে শ্রমীকদের পুনরায় পাট কলে কাজের সুব্যবস্থা করার দাবী জানান তারা। অন্যতায় দাবী পুরন করা না হওয়া পর্যন্ত ছাত্রমৈত্রী রাজ পথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com