শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বাবুগঞ্জে বজ্রপাতে গাছকাটা শ্রমিক নিহত, আহত-১

বাবুগঞ্জে বজ্রপাতে গাছকাটা শ্রমিক নিহত, আহত-১

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে রোববার দুপুরে গাছ কাটার সময় বজ্রপাতে এক গাছকাটা শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সহকারী। উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পার্শ্ববর্তী শরিকল এলাকার মেয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গাছকাটা শ্রমিকের নাম মনির হোসেন হাওলাদার (৪০)। তিনি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর ফতেহপুর গ্রামের মৃত নাজেম আলী হাওলাদারের ছেলে। এদিকে ওই বজ্রপাতে একইসময়ে আহত আগরপুর গ্রামের ফারুক হোসেনকে (৪৫) স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত ফারুক হোসেন জানান, তাকে নিয়ে রোববার সকালে চর ফতেহপুর গ্রামের গাছকাটা শ্রমিক মনির হোসেন হাওলাদার গাছকাটার ঠিকা নিয়ে গৌরনদীর শরিকল ইউনিয়নের মেয়ার চর গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে বিভিন্ন বনজ গাছ কাটতে যান। দুপুর ২টার দিকে একটি বড় রেইনট্রি গাছ কাটার সময় আকাশ কালো হয়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। এসময় মনির হোসেন হাওলাদার গাছের মাথায় চড়ে ডালপালা কাটছিলেন। আচমকা সেখানে বজ্রপাত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যান তিনি। এসময় গাছের নিচে দড়ি হাতে দাঁড়ানো ফারুক হোসেন তড়িতাহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
শরিকল এলাকার স্থানীয় সাংবাদিক কে.এম শোয়েব জুয়েল জানান, বজ্রপাতে গাছটি ঝলসে যায় এবং গাছের মাথায় বসেই পুড়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান মনির হোসেন হাওলাদার। তবে গাছের নিচে থাকায় তার সহকারী ফারুক হোসেন রক্ষা পান। এসময় আগুনের স্ফুলিঙ্গ দেখে ও কিছুটা তড়িতাহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। স্থানীয়রা ফারুক হোসেনকে উদ্ধার করে উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে বিকেলে জ্ঞান ফেরে তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com