রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
গৌরনদীতে বসত ঘর ও খড়ের গোলায় আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার ৩

গৌরনদীতে বসত ঘর ও খড়ের গোলায় আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার ৩

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের কেরামত মাঝি’র বসত ঘর ও খড়ের গোলায় আগুন দেয়াসহ ও গরুর পানির খাওয়ার পাত্রে বিষ জাতীয় দ্রব্য ফেলে রাখার ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার দুুপরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আটককৃত আসামি সৈকত বেপারী বিজ্ঞ আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তখন তাদেরকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
গৌরনদী মডেল থানা সুত্রে জানাগেছে, গত ৬ ও ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা কেরাসিন দিয়ে কেরামত মাঝি’র বসত ঘর ও খড়ের গোলায় আগুন ধরিয়ে দেয়। বাড়ির লোকজন দেখে ফেলে ডাক-চিৎকার দিলে এলাকাবাসি ও গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীদের সহয়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেরামত মাঝি বাদি হয়ে ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা আসামি করে গত ৯ জুলাই গৌরনদী মডেল থানার একটি মামলা দায়ের করে। মামলার তদন্তভার ন্যাস্ত করা হয় থানার এসআই আরিফুল ইসলামের ওপর। তদন্তকালে সন্দেহজনক গতিবিধির কারনে পুলিশ মঙ্গলবার রাতে কটকস্থল গ্রামের স্বপন বেপারীর পুত্র সৈকত বেপারী (২০)কে আটক করে। সৈকতের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ একই রাতে ওই গ্রামের হালান হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম জয় (১৬) ও দেলোয়ার বেপারীর ছেলে তাইজুল ইসলাম (১৯)কে গ্রেফতার করে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, গ্রেফতারকৃত তিনজনই পেশাদার মাদক বিক্রেতা। গ্রেফতারকৃতদের ধারনা ছিল কেরামত মাঝি ও তার ভাতিজা মিলে থানা পুলিশের কাছে তাদের মাদক বিক্রির গোপন তথ্য সরবরাহ করছে। এ কারনে ক্ষিপ্ত হয়ে ওই মাদক বিক্রেতারা কেরামত মাঝির বসতঘর ও খরের গোলায় আগুন দেয়াসহ গরুর পানির খাওয়ার পাত্রের ভেতরে বিষ জাতীয় দ্রব্য ফেলে রাখে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com