বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
“শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন

“শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন

বানারীপাড়া প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জেরিন বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান সূচক জাতীয় “শাপলা কাব অ্যাওয়ার্ড” পাওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে সম্প্রতি এই ফলাফল প্রকাশ করা হয়।

বিগত বছর সারাদেশে কেন্দ্র ভিত্তিক সংযুক্ত তালিকায় বর্ণিত কেন্দ্রসমূহে অঞ্চল পর্যায়ের ২০২৫ সালের “শাপলা কাব অ্যাওয়ার্ড” প্রার্থীদের লিখিত ব্যবহারিক, মৌখিক এবং সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত হয়। ২০২০-২০২৪ মেয়াদে ৮,২৩৮ জন কাব স্কাউট এই অ্যাওয়ার্ড অর্জন করেছে, যার একটি বড় অংশ সম্প্রতি বিতরণ করা হয়েছে।

এই অ্যাওয়ার্ডটি বাংলাদেশ স্কাউটস কর্তৃক পরিচালিত একটি সর্বোচ্চ সম্মাননা, যা কাব স্কাউটিংয়ের (৫-১০ বছর বয়সী) সদস্যদের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য দেওয়া হয়। ২০২৫ সালের বিতরণী অনুষ্ঠানগুলো ছিল মূলত পূর্ববর্তী বছরের (২০২০-২০২৪) অর্জনের স্বীকৃতি।

৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর ও দেশের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে এই অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে।

এদিকে নুসরাত জেরিন ” শাপলা কাব অ্যাওয়ার্ড ” পাওয়ায় তার পরিবার বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার, শরীরচর্চা শিক্ষক আফরোজা বুলবুল সহ অন্যান্য শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, জেরিন তার বাবা-মা এর একমাত্র মেয়ে এবং তার ভাই ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত। পিতা নুরে আলম হাওলাদার পেশায় রাজধানীর “এগ্রো একরোস” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং মা লিনা আক্তার গৃহিণী।

কথা প্রসঙ্গে লিনা আক্তার বলেন, আমার মেয়ে ক্লাস পরীক্ষা, কবিতা আবৃতি, বক্তৃতা এবং ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার সহ বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। ৫ম শ্রেনীতে “কিশোর কণ্ঠ” থেকে বৃত্তি লাভ করে জেরিন এবং ষষ্ঠ শ্রেনীতে “সাইফুরস” থেকে বৃত্তি পেয়েছে যা বর্তমানে প্রকিয়াধীন। সর্বোপরি আমার মেয়েকে একজন শিক্ষিত, মেধাবী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি বলে জানান তিনি।

বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের সহকারী শিক্ষক পলাশ দেবনাথ বলেন, নুসরাত জেরিন একজন বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী। বিভিন্ন কো-কারিকুলাম(খেলাধুলা, কবিতা আবৃতি, বক্তৃতা, ডিবেট, গান, নাটক, ধর্মীয় অনুষ্ঠান, স্কাউটিং) প্রোগ্রামে তার পারফরম্যান্স অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয়। একারনে সে বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে। বিভিন্ন ক্লাস পরীক্ষায় ১ম স্থান অধিকার সহ এককথায় বলতে গেলে জেরিনকে একজন অলরাউন্ডার শিক্ষার্থী বলা যায় বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com