মুহাম্মদ মেহেদী হাসান, পিরোজপুর :
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পিরোজপুর ভান্ডারিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) বাদ মাগরিব কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করেন ভান্ডারিয়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
এসময় পিরোজপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি-আহমেদ সোহেল মঞ্জুর সুমন, সাধারণ সম্পাদক – মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- দেলোয়ার হোসেন বিপ্লব, ওয়াসিম মন্নান উৎপল হাওলাদার-সিনিয়র যুগ্ম আহবায়ক, মাসুদ রানা পলাশ-সদস্য সচিব পৌর বিএনপি, আবুল কালাম আজাদ-সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, জাকির হোসেন বাচ্চু-সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি, এইচ এম শামিম-সাবেক সদস্য সচিব উপজেলা যুবদল, তালুকদার আহমেদ মারুফ-সাবেক আহবায়ক পৌর স্বেচ্ছাসেবকদল, রনি মোল্লা-সদস্য সচিব পৌর যুবদল, রনি সরদার-সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর স্বেচ্ছাসেবকদল, জাসাসদল এর সভাপতি-সাব্বির খান, মোহাম্মদ ইমান আলি-সভাপতি উপজেলা শ্রমিক দল, আলামিন মুন্সি-সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিকদল, যুবদল নেতা সবুজ হাওলাদার এর উপস্থিতিতে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির প্রায় দুই শতাধিক নেতা কর্মী ও স্থানীয় সাধারণ জনতা।
এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, জিয়া পরিবারসহ সারা বাংলাদেশ যেনো শোক সইতে পারে, তারেক রহমানের দীর্ঘ আয়ু ও সকলের জন্য দোয়া করা হয়।
Leave a Reply