সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত!

মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি!

মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের নয়াখালী গ্রামে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলা নিয়ে দাম্পত্য কলহের জেরে জামাই শাহে আলম হাওলাদারের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত হওয়ার ঘটনা ঘটেছে।

‎গত শুক্রবার (২৬ ডিসেম্বর) ২০২৫ বিকালে নয়াখালী এলাকার হামলার এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় আহতরা হলেন স্ত্রী আরজু বেগম (৩২) ও শাশুড়ী কমেলা বেগম (৫০)।

‎চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত দুজনকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

‎আহত স্ত্রী আরজু বেগম বলেন, ১৭বছর আগে আমাদের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে সুখেই আমাদের দাম্পত্য জীবন কাটছিলো। কিছুদিন যাওয়ার পর স্বামী আমার বাবার কাছ থেকে মোটা অংকের যৌতুক দাবি করে আসছিলো। তার দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি আদালতে মামলা দায়ের করি। ওই মামলায় জামিনে এসে ঘটনার দিন তথা ২৬ ডিসেম্বর স্বামীর নেতৃত্বে ৮/১০ জনে আমার বাবার বাড়িতে এসে আমাকে এবং আমার মাকে এ্যালোপাতাড়ী মারধর করে।

আহত শাশুড়ী বলেন, জামাইয়ের হামলায় আমার হাত জখম হয়েছে। আমি তিনদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে এসেছি।

প্রতিবেশীরা বলেন, পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত।

অভিযুক্ত স্বামী শাহে আলম হাওলাদার বলেন, ঘটনার দিন আমার বড় মেয়েকে তার মা ও নানী মারধর করার সংবাদ পেয়ে সেই বাড়িতে গিয়ে মেয়েকে মারার কারন জানতে চেয়েছি। তার আগে আমার স্ত্রী আমার নামে আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেছে। তবে স্ত্রী আমার কাছে ফিরে আসতে চাইলে আমি নিবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com