মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
মঠবাড়িয়ায় পোষ্ট মাষ্টারের নেতৃত্বে ঔষধ ব্যবসায়ীর ওপর হামলা

মঠবাড়িয়ায় পোষ্ট মাষ্টারের নেতৃত্বে ঔষধ ব্যবসায়ীর ওপর হামলা

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের বেতমোর বাজারের হাসান খন্দকারের ঔষধের দোকানে স্থানীয় বেতমোর ইউনিয়ন পোষ্ট মাষ্টার জাকির হোসেনের নেতৃত্বে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী ঈদুল আজহার দিন বিকালে হামলা করে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ৮০ হাজার টাকা, আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকার ঔষধ ও ফার্ণিচার ভাংচুর করে ক্ষতি সাধন করে। ব্যবসায়ী হাসান খন্দকার বলেন, আমাকে ঔষধ ব্যবসায়ী জাকির ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে আসছিল। আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি দেখে তিনি প্রতিনিয়ত ঈর্ষান্বিত ছিলেন। যে প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সে তার দলবল নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায় এবং আমাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
যে ঘটনায় থানায় ৩ আগষ্ট সোমবার হাসান খন্দকার বাদী হয়ে জাকির হোসেন হাওলাদারকে প্রধান আসামী করে অজ্ঞাতনামাসহ ৭/৮ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, জাকির হোসেন হাওলাদার বেতমোর ইউনিয়ন পোষ্ট অফিসের সরকারী পোষ্ট মাষ্টার হয়েও নিয়ম বহির্ভুতভাবে বেতমোর বাজারে দীর্ঘ ১ যুগেরও বেশী সময় ধরে ওষধ ব্যবসার একটি অসাধু সিন্ডিকেট করে আসছেন। তার এ কাজে কেউ বাধ সাধলে তার বিরুদ্ধে তিনি হামলা-মামলাসহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যান। এলাকাবাসী এ জাকির হোসেন সহ তার সহযোগীদের আইনশৃঙ্খলা বাহিনীকে অতি দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com