বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
পুতিনের সঙ্গে কথা বলবেন ম্যাক্রোঁ, ম্যার্কেল

পুতিনের সঙ্গে কথা বলবেন ম্যাক্রোঁ, ম্যার্কেল

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ‘অনতিবিলম্বে’ ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকরে নিরাপত্তা পরিষদে সর্বসম্মত প্রস্তাব পাস হওয়ার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে ফ্রান্স ও জার্মানির নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন। ফরাসি প্রেসিডেন্টের দফতর সূত্রে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এএফপি। ফরাসি প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, বিদ্রোহী অধ্যুষিত এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। ইমানুয়েল ম্যাক্রোঁ এবং আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে পুতিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ‘সিরিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি অর্জনের জন্য এই যুদ্ধবিরতি প্রস্তাব এবং রাজনৈতিক রোডম্যাপের বাস্তবায়ন’-এর বিষয়টি। এক সপ্তাহজুড়ে সিরিয়ার ইস্টার্ন ঘৌটায় রাশিয়া সমর্থিত আসাদ বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাওয়ার পর দেশটিতে যুদ্ধবিরতি কার্যকরে ঐকমত্যে পৌঁছায় নিরাপত্তা পরিষদ। তবে ঐকমত্যে পৌঁছালেও পাস হওয়া প্রস্তাব তাই কটোটুকু কাজে আসবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অস্ত্রবিরতি প্রস্তাবের পরও দামেস্কের উপকণ্ঠে অবস্থিত ইস্টার্ন ঘৌটায় থামেনি আসাদ বাহিনীর বিমান হামলা। শনিবারের হামলায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ৮ শিশুও রয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা আসাদ বাহিনীর এসব হামলায় অংশ নেয়নি। ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকেও যুদ্ধবিরতি কার্যকরে রাশিয়ার সমর্থন চাওয়া হয়েছে। ফরাসি প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে এই যুদ্ধবিরতিকে ‘একটি অপরিহার্য প্রথম পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর বাস্তবায়নে খুবই সতর্ক হতে হবে। এর আগে গত শনিবার রাতে নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে এই যুদ্ধবিরতি প্রস্তাব গৃহীত হয়। সংঘর্ষে আটকে পড়া বেসামরিক নাগরিকদের কাছে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই প্রস্তাব অনুমোদন করা হয়। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, তারা অস্ত্রবিরতি চান। তবে বাশার আল আসাদ সেটা মানবেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তিনি অভিযোগ করেন, রাশিয়া এই সমঝোতা নিয়ে বিলম্বিত করেছে। তিনি বলেন, ‘আমাদের এই প্রস্তাব পাশ হতে তিনদিন সময় লেগেছে। এই সময়ে অনেক মা তার সন্তানকে হারিয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, একটি প্রস্তাব পাস করে সিরিয়ার অভ্যন্তরীণ সংকটের সমাধান করা যাবে ভেবে থাকলে তা হবে শিশুসুলভ মানসিকতা। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com