রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
কোভিড -১৯ : ভারতে মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজার

কোভিড -১৯ : ভারতে মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৯ হাজার ৯৮০ জনে।  এছাড়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯৪৪ জন মারা গেছেন এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৪৯০ জন। তবে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখেরও বেশি মানুষ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে মৃত্যুর হার ২ শতাংশের নিচে নেমে এসেছে এবং সুস্থতার হার বেড়ে ৭২ শতাংশে পৌঁছেছে।

ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল (আইসিএমআর) জানিয়েছে, বিগত কয়েক সপ্তাহে ভারতে নমুনা পরীক্ষা বৃদ্ধি পেয়েছে। শনিবার পর্যন্ত মোট ২ কোটি ৯৩ লাখ ৯ হাজার ৭০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে শুধুমাত্র শনিবারই পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৬০৮টি নমুনা।

এদিকে, ভারতীয় বিজ্ঞানীরাও কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির জন্য কাজ করছেন।

দেশটির স্বাধীনতা দিবসের ভাষণে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, অন্তত তিনটি করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, বিজ্ঞানীরা ছাড়পত্র দিলেই ব্যাপকভাবে ভ্যাকসিনের উৎপাদন শুরু করা হবে এবং ভারতীয় সকল নাগরিকের কাছে যেন সেই ভ্যাকসিন পৌঁছায় তা নিশ্চিত করা হবে। ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com