রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
শেবাচিমের সিসি ক্যামেরা ধরিয়ে দিলো সাইকেল চোর

শেবাচিমের সিসি ক্যামেরা ধরিয়ে দিলো সাইকেল চোর

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিন থেকে চুরি হওয়া সাইকেল চোরকে ধরিয়ে দিলো সিসি ক্যামেরা। সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজের সহযোগিতায় হাসপাতালে দায়িত্বরত এসআই নাজমুল হুদা শনিবার বিকালে ওই চোরকে ধরে ফেলেন। আটক চোর সৌরভ মোল্লা বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সিকদার বাড়ির বাসিন্দা সামসুল হক মোল্লার ছেলে বলে দাবি করেছেন।
এর আগে গত ১০ দিন পূর্বে শেবাচিম হাসপাতালের পঞ্চম তলায় ডক্টর্স ক্যান্টিন থেকে কর্মচারী আনোয়ার এর একটি বাইসাইকেল চুরি করেছিলেন সৌরভ মোল্লা। তথ্য নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পুলিশ গার্ড রুমের ইনচার্জ এসআই নাজমুল হুদা বলেন, ‘সাইকেল চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। শনিবার বিকালে সৌরভ মোল্লাকে ধরে সিসি ক্যামেরার ফুটেজ এর সাথে মিলিয়ে তাকে চোর হিসেবে শনাক্ত করা হয়। পরে থানা পুলিশ ডেকে তাদের হাতে হস্তান্তর করা হয়েছে চোরকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com