বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
ঝালকাঠিতে আগুনে ভষ্মিভূত ৯ বসতঘর, আহত ৭

ঝালকাঠিতে আগুনে ভষ্মিভূত ৯ বসতঘর, আহত ৭

ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট এলাকায় আগুন লেগে অন্তত ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (০২ মার্চ) রাত ৩টায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ৭জন আহত হয়েছেন। এই অগ্নিকান্ডে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা জানায়- পৌর খেয়াঘাট নতুন চর এলাকায় রব মিয়ার বসতঘরে কাঠের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৯টি বসতঘর মালামালসহ পুড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া কিছুই নেই তাদের। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। খবর পেয়ে শনিবার সকাল ৬টায় ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com