রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
স্বাস্থ্য সচিব-ডিজি’র বিরুদ্ধে হাইকোর্টের রুল

স্বাস্থ্য সচিব-ডিজি’র বিরুদ্ধে হাইকোর্টের রুল

স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে আদালত অবমাননা প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট।

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফেতরের ডিজি’র বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে এ রুল জারি করেছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও সড়ক দুর্ঘটনা থেমে নেই। শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হচ্ছেন ও বহু মানুষ মারা যাচ্ছেন। হাইকোর্টের রায়ের পরও সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা বাস্তবায়ন না হওয়ায় আহত ব্যক্তিরা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন না। আমরা আদালতে এটা তুলে ধরেছি। আদালত স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের ডিজি’র বিরুদ্ধে দুই সপ্তাহের রুল জারি করেছেন।

এর আগে ২০১৮ সালের ৮ আগস্ট সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা ২০১৮ গেজেট আকারে প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। এ সংক্রান্ত নতুন আইন না হওয়া পর্যন্ত এ নীতিমালাই আইন হিসেবে বিবেচিত হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

দীর্ঘ দিন পরও আদালতের রায় বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার মামলা করে রিটকারী সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

২০১৬ সালে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সৈয়দ সাইফুদ্দিন কামাল নামে এক ব্যক্তি জনস্বার্থে এই রিট পিটিশন করেন।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com