সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
বরিশালে মাদককারবারির যাবজ্জীবন

বরিশালে মাদককারবারির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে মাদক মামলায় টিটু দাস নামে এক কারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদ- দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় ঘোষণ্ করেন। আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, দ-প্রাপ্ত টিটু দাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দেলদুয়ার এলাকার দিলীপ দাসের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত বছর ২০ অক্টোবর বরিশাল নগরের ভাটারখাল কলোনি এলাকা থেকে টিটু দাসকে আটক করে মেট্রো ডিবি পুলিশ। সেসময় তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ব্যাগের মধ্য থেকে ৫০ এম্পুল জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবির এসআই মহিউদ্দিন। মামলার তদন্ত শেষে ডিবির এসআই হেলালুজ্জামান গত বছর ১৪ নভেম্বর আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। রাষ্ট্রপক্ষ ১২ জনের সাক্ষ্যগ্রহণ করে। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আসামির উপস্থিতিতে এই সাজা দেন আদালত। রায় শেষে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com