মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
ভান্ডারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ভান্ডারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ভান্ডারিয়া প্রতিনিধি ॥ উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে সোমবার সকালে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (২০) মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক মনোজ হালদারকে গ্রেফতার করেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সূযোগে পূর্ব পশারীবুনিয়া গ্রামের লম্পট মনোজ হালদার (২৯) মেয়েটিকে বাড়ীতে একা পেয়ে ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে তার বড় বোন এসে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়েটির বড়বোন সোমবার রাতে ভা-ারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক মনোজ হালদারকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে।
পশ্চিম পশারিবুনিয়া গ্রামের মৃত আমুল্য চন্দ্র দে এর ছেলে মনোজ হালদার, দুই সন্তানের জনক। এলাকাবাসী সুত্রে জানা যায় তার বিরুদ্ধে একাধিক মেয়েকে শ্লীলতাহানীর অভিযোগ রয়েছে। ভা-ারিয়া থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন, এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভা-ারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলার একমাত্র আসামী মনোজ হালাদারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com