বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
ভান্ডারিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ

ভান্ডারিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ

ভান্ডারিয়া প্রতিনিধি ॥ “মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” মুজিব বর্ষের শ্লোগানকে সামনে রেখে গতকাল বিকেলে বৃহস্পতিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভান্ডারিয়া শাখার উদ্যেগে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় “বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০” শাখা প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে শুভ উদ্বোধন করা হয়। ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান জনাব নুর ই আলম জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভান্ডারিয়া প্রেসক্লবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন শাখা প্রাঙ্গনে পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহকদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা জালাল উদ্দিন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম মিলন বলেন। সরকার মুজিব বর্ষে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচী ঘোষণা করেছেন আমরা ও সরকারের সাথে একাত্বতা প্রকাশ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভান্ডারিয়া শাখার পক্ষ হতে পল্লী উন্নয়ন প্রকল্পের প্রত্যেক গ্রাহকদের একটি করে গাছ প্রদান করে ও দুইটি করে গাছ লাগাতে উৎসাহিত করা হয়। তিনি আরো বলেন দেশে ২৫% বনায়ন থাকা দরকার অথচ আছে ১৬% যার কারনে পরিবেশ ভারসাম্য বিনষ্ট হচ্ছে এ জন্য আমাদের বেশি বেশি ফলজ, বনজ ঔষধী গাছ লাগানো দরকার। উল্লেখ্য, ভান্ডারিয়া শাখার মাধ্যমে এ বছর আম, মাল্টা, লেবু ও পেয়ারা ইত্যাদি ফলজ গাছের ২৭০০ (দুই হাজার সাত শত ) টি চারা আরডিএস গ্রাহকদের মধ্যে বিতরন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com