মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ : আগামী দুইদিন বাড়বে আরও বৃষ্টিপাত

বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ : আগামী দুইদিন বাড়বে আরও বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতিকূল আবহাওয়া বরিশালের আভ্যন্তরীন রুটে সবধরণের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারি পরিচালক মোঃ শহিদুল ইসলাম। তিনি জানান, বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া বৈরি আবহাওয়াও বিরাজ করছে। তাই কর্তৃপক্ষে নির্দেশে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌ বন্দর থেকে ছেড়ে যাওয়া লক্ষীপুরগামী লঞ্চগুলো উত্তাল মেঘনা পারি না দিয়ে আবার বরিশাল নৌ বন্দরের ফিরে এসেছে। বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানিয়েছেন, ২৪ ঘন্টায় এই বিভাগে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সমুদ্রে স্পষ্ট লঘুচাপে সৃষ্ট নি¤œচাপের কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আগামী দুইদিন এমন অবস্থায় থাকতে পারে বলেও মনে করে আবহাওয়া অধিদপ্তর। মাহফুজুর রহমান বলেন সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ মাসুম জানান, বিভাগের ৪২ টি নদীর মধ্যে কোন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তবে সর্বশেষ সকাল ৯ টায় দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। যা এই বিভাগে সর্বোচ্চ নদীর পানি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com