মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
মেয়ের মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

মেয়ের মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক ॥ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। ৩৭ বছর বয়সী এই প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় তার মেয়ে জন্ম নিয়েছে। জাসিন্ডা ও তার সঙ্গী ক্লার্ক গেফোর্ডের প্রথম সন্তান এটি। জাসিন্ডা তার পোস্টে লিখেছেন, যারা শুভকামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা ভালো আছি। অকল্যান্ড সিটি হসপিটালের অসাধারণ টিমটাকে ধন্যবাদ।
অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, আধুনিক বিশ্বে জাসিন্ডা দ্বিতীয় রাজনৈতিক নেতা যিনি প্রধানমন্ত্রীর পদে থাকা অবস্থাতেই সন্তানের মা হলেন। এর আগে ১৯৯০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো মেয়ের মা হয়েছিলেন। জাসিন্ডা ছয় সপ্তাহের ছুটি নেয়ার পরিকল্পনা করছেন। তার অনুপস্থিতিতে সবকিছু দেখভালের দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com