রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
বান্দরবান বাজারে ১২ দোকান পুড়ে ছাই

বান্দরবান বাজারে ১২ দোকান পুড়ে ছাই

বান্দরবান বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১২ দোকান। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি দোকান। বৃহস্পতিবার সকালে ওই বাজারের কেএসপ্রু মার্কেটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটের একটি ইলেকট্রিক দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে গেছে মার্কেটের কাপড়, ওষুধ, ইলেকট্রনিক, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের ১২ দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা মিলে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় আগুনে পার্শ্ববর্তী আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রায় চার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী পরিচালক মো. কামাল জানান, আগুনে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা সম্ভব নয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com