রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারত থেকে দুই পাকিস্তানি কূটনীতিক বহিষ্কার

গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারত থেকে দুই পাকিস্তানি কূটনীতিক বহিষ্কার

দখিনের খবর ডেস্ক ‍॥ ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লিস্থ পাকিস্তানের হাই কমিশনের দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে ভারত। তাদেরকে রোববার আটক করার পর ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দেয়া হয়। তারা দিল্লিতে পাক হাই কমিশনের ভিসা বিভাগের কর্মী বলে জানা গেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘কূটনীতিক মিশনের সদস্য হলেও পাক দূতাবাসের ওই দুই কর্মী যে ধরনের কাজের সঙ্গে জড়িত তা তাদের পদমর্যাদের সঙ্গে বেমানান। যে কারণে তাদেরকে অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়তে বলা হয়েছে।’

একইসঙ্গে গোটা ঘটনায় ভারতে নিযুক্ত পাকিস্তান দূতের কাছে কড়া বার্তা পাঠিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। চরবৃত্তির ঘটনায় ধৃত দুই পাকিস্তান হাইকমিশনের কর্মীর ভারতের জাতীয় নিরাপত্তা বিরোধী কাজকর্মের তীব্র নিন্দা করা হয়েছে ওই কূটনৈতিক পত্রে। আগামীদিনে যাতে সে দেশের হাইকমিশনের কোনো কর্মী এই ধরনের বেআইনি কাজকর্ম থেকে নিজেদের দূরে রাখেন, তা নিয়েও সতর্ক করে দেয়া হয়েছে।

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, চরবৃত্তির সময় আবিদ হুসেইন এবং তাহির খান নামে দুই পাকিস্তানি নাগরিককে রোববার নাতেনাতে ধরে ফেলে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তে জানা যায়, ধৃতরা পাক হাই কমিশনের ভিসা বিভাগের কর্মী। তারা ভারতে আইএসআইয়ের হয়ে কাজ করত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com