রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
ইন্দুরকানীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ আহত ১০

ইন্দুরকানীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ আহত ১০

পিরোজপুর প্রতিবেদক ॥ ইন্দুরকানীতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ছাত্রলীগ কর্মীদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কান, চোখসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বুধবার (৩ জুন) রাত ১০টায় উপজেলা খেঁজুরতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও আহত ছাত্রলীগ কর্মী রাসেল শেখ, নাঈম শেখ, হাসিবসহ অনেকেই বলেন, আমরা ৪/৫ জন মিলে খেঁজুরতলা বাজারে চায়ের দোকানে বসে ছিলাম। তখন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ, নোবেল, সাকিবসহ তাদের নেতৃত্বে ২৫/৩০ জন লোক আমাদের ওপর হাতুড়ি, দা, দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ছাত্রলীগ কর্মীরা হামলা করে পালিয়ে যায়।
হামলাকারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মাহমুদ বলেন, আমাদের এক বন্ধুকে মারার হুমকি দেয়। এ বিষয়ে তাদের কাছে জিজ্ঞাসা করতে গেলে তারা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন উভয়ের মধ্যে হাতাহাতি হয়। উপজেলা ছাত্রলীগে সভাপতি আতিকুর রহমান ছগির বলেন, যারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে মারামারি করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, রাতে খেঁজুরতলা বাজারে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারি হয়। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com