রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
নগরীতে ২৯নং ওয়ার্ডে প্রভাবশালীদের জমি দখলের চেষ্টা, প্রশাসনের সহযোগিতায় উদ্ধার

নগরীতে ২৯নং ওয়ার্ডে প্রভাবশালীদের জমি দখলের চেষ্টা, প্রশাসনের সহযোগিতায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশাল নগরীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়ে বিপাকে পড়েছেন কাশিপুরে এম এ মান্নান তালুকদার নামে এক ব্যাক্তি। লিখিত অভিযোগ দেয়ার কথা শুনে মন্নানকে প্রান নাশের হুমকি দিয়ে আসছেন মৃত হায়াতুউল্লাহ,র পুত্র মো:আনোয়ার সিকদার, শহিদ সিকদার,মনির সিকদার ও সবুজ সিকদার। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মন্নান পরিবার। এম এ মান্নান তালুকদার মঙ্গলবার (২জুন) বরিশাল র‌্যাব ৮,ও বরিশাল পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের বিষয়টি জানতে পেরে মান্নাকে বিভিন্ন সময় বাড়িতে গিয়ে প্রান নাশের হুমকি দিয়ে আসছিলেন সন্ত্রাসীরা। জীবনের নিরাপত্তা চেয়ে (৫জুন) শুক্রবার এম এ মন্নান তালুকদার এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নং ১৫৮। জিডি অনুযায়ী জানা যায়, কাশিপুর ইছাকাঠী এলাকার ২৯ নং ওয়ার্ডে একটি পুকুর রয়েছে। সেই পুকুরে তিনি মাছ চাষ করে আসছিলেন। রবিবার ( ১১ নভেম্বর ২০১৮ সাল) পুকুরের মাছ ধরে ওই সন্ত্রাসীরা । এসময় মান্নান তালুকদার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। যার নং ১০। মামলাটি বিচারাধিন স্বাক্ষীর জন্য রয়েছে কিছুদিন পুর্বে মান্নানের বিরুদ্ধে শহিদ সিকদার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ১২/১৩১/২০২০। শহিদ সিকদারের মামলায় মান্নান তালুকদাকে এয়ারপোর্ট থানা পুলিশ আটক করে। পরে তিনি জামিনে বের হয়ে বাড়িতে থাকেন। শনিবার (৬ জুন) ভোর রাতে জেলেদের মাছ ধরা জালসহ সন্ত্রাসীরা পুকুরে মাছ ধরার চেষ্ঠা করেন। এসময় মান্নান এতে বাধা দিলে তাকে মারধর শুরু করে ওই সকল সন্ত্রাসীসহ ৭/৯ জন । মান্নানের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে সকলে পালিয়ে যায়। এসময় দেশীও অস্ত্রসহ এক সন্ত্রাসীকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা । পরে পুলিশে খবর দিলে মাছ ধরা জাল উদ্ধার করে পুলিশ বলে জানান আহত মান্নান। এমত অবস্থায় ওই এলাকায় থমথমে বিরাজ করছে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com