সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
মাশরাফির ভাই মোরসালিন করোনা আক্রান্ত

মাশরাফির ভাই মোরসালিন করোনা আক্রান্ত

বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার আক্রান্ত হলেন তার ছোট ভাই মোরসালিন।

মাশরাফির মামা নাহিদুর রহমান মঙ্গলবার রাতে বলেন, মাশরাফির ছোট ভাই মোরসালিনও করোনাভাইরাসে আক্রান্ত। করোনা টেস্টে তারো পজিটিভ এসেছে। তবে পরিবারের বাকি সবাই ভালো আছে।

এক প্রশ্নের জবাবে নাহিদুর রহমান বলেন, মাশরাফির অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তার পরিবারের সবাই সুস্থ আছে। মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার তার ছেলে সাহেল ও মেয়ে হুমায়রাকে আমার বাসায় রাখা হয়েছে। তারা সুস্থ আছে।

এর আগে সন্ধ্যায় গণমাধ্যমকে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে মাশরাফির ছোট ভাই মোরাসালিন বলেন, কিছুক্ষণ আগে রেজাল্ট পেলাম, আমি করোনা পজিটিভ। তবে আমার এখনও কোনো উপসর্গ দেখা দেয়নি। আপাতত ভালো আছি আমি।

মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির করোনা টেস্টের রেজাল্ট এখনও আসেনি। তার রেজাল্ট বুধবার পাওয়া যেতে পারে।

শনিবার সন্ধ্যায় করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে মাশরাফি নিজের অফিসিয়াল ফেসবুকে লেখেন, আজকে আমার করোনা রেজাল্ট পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com