রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
বাংলাদেশিদের ঘুমাতে দেবে না ইউরো ও কোপা!

বাংলাদেশিদের ঘুমাতে দেবে না ইউরো ও কোপা!

ক্রীড়া ডেস্ক ॥ তুরস্ক ও ইতালির ম্যাচ দিয়ে গতরাতে পর্দা উঠেছে ইউরো-২০২০ ফুটবল টুর্নামেন্টের। করোনাভাইরাসের কারণে এক বছর বিলম্বে শুরু হলো ইউরোপ সেরার এই লড়াই। এদিকে রোববার থেকে শুরু হচ্ছে লাটিন ফুটবলের জমজমাট লড়াই কোপা আমেরিকা। এক সঙ্গে দুইটি বড় টুর্নামেন্ট চলায় বেশ ব্যস্ত সময় কাটবে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের। বড় এই দুই টুর্নামেন্ট কেড়ে নিবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের রাতের ঘুম। ফিক্সচার অনুযায়ী ইউরোর ম্যাচগুলো শুরু হবে সন্ধা ৭টা থেকে, চলবে রাত প্রায় ৩টা পর্যন্ত। ইউরোর ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে কোপার ম্যাচ। ফিক্সচার অনুযায়ী কোপার ম্যাচগুলো শুরু হবে রাত ৩টা থেকে, চলবে সকাল প্রায় ৮টা পর্যন্ত। রাত জেগে ক্লাব ফুটবল দেখার সংস্কৃতি রয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে। ক্লাব ফুটবলের তুলনায় অনেক বেশি জনপ্রিয় আসর ইউরো ও কোপা। একদিকে ইউরো মাতাবেন রোনালদো-এমবাপ্পে-গ্রিজম্যান-হ্যাজার্ডরা, অন্যদিকে নিজ দেশের হয়ে খেলবেন মেসি-নেইমার-সুয়ারেজরা। এই জমজমাট ফুটবল রেখে ঘুমানোর সাধ্য কার!

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com