সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
রংপুরে ভুয়া ডাক্তার, হাসপাতাল সিলগালা

রংপুরে ভুয়া ডাক্তার, হাসপাতাল সিলগালা

রংপুর নগরীর ধাপ এলাকায় সেবা হাসপাতালে অভিযান চালিয়েছেন রংপুর র‌্যাব-১৩ এর সদস্যরা। এ সময় হাসপাতালের মালিক ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে অবৈধ কাগজপত্রসহ আটক করা হয়। সিলগালা করা হয়েছে হাসপাতালটি।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে র‌্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালান। এ সময় রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগে বলা হয়েছে, সেবা হাসপাতালের মালিক রফিকুল ইসলাম চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। হাসপাতালে রোগীদের হয়রানি, বেশি করে বিল আদায় করাসহ নানাভাবে প্রতারণা করে আসছিল।

অভিযানে আটক ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়। এ ব্যাপারে র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান জানান, সেবা হাসপাতালটির মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক দাবি করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com