রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
ভোলায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

ভোলায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

ভোলা প্রতিবেদক ॥ এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের নিয়ে দ্বীপ জেলা ভোলায় অনুষ্ঠিত হল ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’। গতকাল শুক্রবার সকাল ১০টায় ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ক্রিয়েশন আইটি’র উদ্যোগে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমি এই শিক্ষা কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সভাপতিত্ব করেন প্রফেসর মুহাম্মদ রুহুল আমিন জাহাঙ্গীর। অনুষ্ঠান শেষে ক্রিয়েশন আইটির কৃতি শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এসএসসি ও দাখিল ফলপ্রার্থী শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে দিকনির্দেশনা প্রদান করেন বিভিন্ন পেশায় সু-প্রতিষ্ঠিত সফল ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথিবৃন্দের নিকট নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে করণীয় কী, সে সম্পর্কে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে পরামর্শ কামনা করেন। ডাক্তার মোঃ আব্দুস সামাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেডিকেল সাইন্সে সম্ভাবনার কথা এবং মেডিকেলে পড়াশুনার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত তুলে ধরেন, সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো: রাকিব- তথ্য প্রযুক্তিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান তুলে ধরে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এ সাফল্য ও সম্ভাবনার কথা বলেন। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সাংবাদিক মুহাম্মদ শওকাত হোসেন, বরিশালের প্রসিদ্ধ আইটি প্রতিষ্ঠান সাতরং সিস্টেমস’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন, ভোলা সরকারি কলেজের শিক্ষক মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস (জুবলী চৌধুরী), রূপালি ব্যাংক ইলিশা শাখার ম্যানেজার মোঃ মুনসুর, মোঃ নাজিম উদ্দিন, মো: মামুন হোসেন, জাভেদ মাহমুদ ফিরোজ, মো: মনির আহম্মেদ (ফুটন্ত) ও মো: জিহাদুল ইসলাম প্রমুখ।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com