রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
রাজশাহীতে শেকৃবি’র ছাত্রীকে কুপিয়ে জখম

রাজশাহীতে শেকৃবি’র ছাত্রীকে কুপিয়ে জখম

রাজশাহীতে ফারজানা তাসনিম সিমরান (২০) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় আহত ছাত্রীর মা শনিবার রাতে বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন। হামলায় অভিযুক্ত এক তরুণীকে আটক করে পুলিশ।

এর আগে ওইদিন দুপুরে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিমরান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

আহত ছাত্রী ফারজানা তাসনিম সিমরান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যাগ্রিবিজনেস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের মেয়ে।

এদিকে, অভিযুক্ত ঝর্ণা মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরেরচক এলাকার বাসিন্দা। তার মা জরিনা বেগম ভুক্তভোগীর বাড়ির কাজের বুয়া।

ভুক্তভোগীর মা ফরিদা ইয়াসমিন বলেন, দুপুরে ঝর্ণা আমাদের বাড়িতে আসে।

এ সময় আমার মেয়ে সিমরান তার বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ির দরজার তালা খুলে বের হচ্ছিল। হঠাৎ দেখি আমার মেয়ের মাথার চুল ধরে জোরে টান দিয়ে ঝর্ণা একটি বঁটি দিয়ে বুকের বাম পাশে সজোরে আঘাত করছে। সিমরানের চিৎকারে ঝর্ণা বাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।

নগরীর বোয়ালিয়া থানার এএসআই শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ঝর্ণাকে আটক করা হয়। সে অসুস্থ হওয়ায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে হামলায় ব্যবহৃত বঁটিসহ একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।   তবে কী কারণে সে এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com