রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্স গ্রেপ্তার

হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্স গ্রেপ্তার

বগুড়ায় একটি বেসরকারি হাসপাতাল থেকে ১০০ পিস ইয়াবাসহ সুলতানা আক্তার রিপা (২৭) নামে এক নার্সকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ইসলামী হাসপাতালের দ্বিতীয় তলায় ওই নার্সের অ্যাপ্রোনের পকেটে ইয়াবাগুলো পায় ডিবি।

হাসপাতালটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল পরিচালিত। গ্রেপ্তারকৃত সুলতানা আক্তার রিপা বগুড়া সদরের চাঁদমুহা গ্রামের রুহুল আমিন রবিনের স্ত্রী।

ডিবির ওসি আবদুর রাজ্জাক জানান, বগুড়ায় এই প্রথম কোনো হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্সকে গ্রেপ্তার করা হলো। এ ঘটনায় বগুড়া সদর থানায় নার্স সুলতানার বিরুদ্ধে মাদকদ্রব্য

আইনে মামলা করা হয়েছে। তার স্বামীও দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। বর্তমানে তিনি মাদক মামলায় জেলহাজতে রয়েছেন।

বগুড়ার বেসরকারি ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান জুয়েল জানান, ইয়াবাসহ গ্রেপ্তারের পর নার্স সুলতানাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com