রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
যৌনপল্লীতে ব্যবসায়ীর মৃত্যু

যৌনপল্লীতে ব্যবসায়ীর মৃত্যু

দখিনের খবর ডেস্ক ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দেলোয়ার হোসেন বাবু (৫০) নামে ঢাকার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে যৌনপল্লীর আনোয়ারা বাড়িওয়ালার ঘরে এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন বাবুর বাড়ি ঢাকার সূত্রাপুর এলাকায়। তিনি পেশায় একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন ঢাকার সূত্রাপুরে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ব্যবসা করেন। তিনি প্রায়ই দৌলতদিয়া যৌনপল্লীতে আসতেন। গতকাল বৃহস্পতিবার রাতেও তিনি ঢাকা থেকে যৌনপল্লীতে আসেন। পল্লীতে ঢোকার আগে তিনি স্থানীয় একটি ফার্মেসি থেকে যৌন উত্তেজক ট্যাবলেট কিনে তা সেবন করেন। ভোর ৪টার দিকে যৌনপল্লীর আনোয়ারা বাড়িওয়ালার এক ভাড়াটিয়ার ঘরে প্রবেশ করেন তিনি। এর কিছুক্ষণ পর রক্তচাপ বেড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার শারীরিক অবস্থা খারাপ দেখে বাড়িওয়ালা আনোয়ারা ও পল্লীর লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
যৌনপল্লীর বাড়িওয়ালা আনোয়ারা বলেন, দেলোয়ার মাসে ২ থেকে ৩ বার পল্লীতে আসা যাওয়া করতেন। মাঝে মধ্যেই তিনি এখানে এসে অসুস্থ হয়ে পড়তেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চন্দন কুমার জানান, দেলোয়ার হোসেন বাবু নামে ওই ব্যক্তিকে ভোর ৫টা ৪০ মিনিটে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে আমরা পুলিশে খবর দিই। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, দেলোয়ারের আগে থেকেই হার্টের সমস্যা ছিল। তার বুকে রিং পরানো রয়েছে। যৌন উত্তেজক ট্যাবলেট খাওয়ায় তার রক্তচাপ বেড়ে যায়। এতে তার মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, পকেটে থাকা মোবাইল ফোন ও ভোটার আইডি কার্ডের মাধ্যমে দেলোয়ারের পরিচয় শনাক্ত করা হয়। এরপর তার মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারকে খবর দেওয়া হয়। পরে তার স্ত্রী-সন্তানরা থানায় আসেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com