বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
মসজিদ সংলগ্ন কক্ষে নিয়ে ‘ধর্ষণ’, কিশোরী অন্তঃসত্ত্বা

মসজিদ সংলগ্ন কক্ষে নিয়ে ‘ধর্ষণ’, কিশোরী অন্তঃসত্ত্বা

চাঁদপুর সদর উপজেলার একটি মসজিদের ইমাম ফয়সাল আহমেদের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই ছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরী উপজেলার একটি মাদ্রাসায় দশম শ্রেণির ছাত্রী।

গতকাল রোববার বিষয়টি জানতে পেরে পুলিশের হস্তক্ষেপে ওই কিশোরীর মা বাদী হয়ে চান্দ্রা ইউনিয়নের রাশেদিয়া জামে মসজিদের ইমাম ফয়সাল আহমেদকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়াও ধর্ষণে সহযোগী হিসেবে উত্তর হাসা জামে মসজিদের ইমাম ওসমান গনি ও বাখরপুরের তারেক নামে আরেক যুবককে মামলার আসামি করা হয়।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, ‘ফয়সাল আহমেদ দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করেন। আমার কিশোরী মেয়ে অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে প্রতিদিন ভোরে মসজিদের মক্তবে কোরআন শরীফ পড়তে যায়। ঘটনার দিন আরও প্রায় আড়াই মাস আগে একদিন সকালে মক্তবে পড়া শেষে ইমাম ফয়সাল সবাইকে ছুটি দিয়ে আমার মেয়েকে মসজিদ সংলগ্ন তার রুমটি পরিস্কার করতে বলে। মেয়ে পরিস্কার করতে তার রুমে ঢুকলে লম্পট ইমাম রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে তাকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও করে রাখে।’

ভুক্তভোগীর মা আরও বলেন, ‘ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আমার মেয়েকে প্রতিদিন ধর্ষণ করত ফয়সাল। আর এতে ওই কিশোরী দুই মাসের অন্তসত্ত্ব হয়ে পড়লে পরিবারের সদস্যদের মাঝে জানাজানি হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সব কিছু খুলে বলে।’

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ওই ইমামের বাড়িতে গিয়ে তাকে আটকের চেষ্টা চালায়। কিন্তু তার আগেই ইমাম ফয়সাল আহমেদ এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে এলাকাবাসী ওই ইমামের বিচারের দাবিতে বিক্ষোভ করেন।

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর পরিবারকে মামলা করার জন্য উদ্বুদ্ধ করি। অভিযুক্ত ওই ইমামসহ তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে। আশা করছি, সহসাই তাদের আটক করে আইনের আওতায় আনব।‘

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com