বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
পটুয়াখালীর দুমকিতে ফল-সবজি উৎপাদনের ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পটুয়াখালীর দুমকিতে ফল-সবজি উৎপাদনের ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে আজ পটুয়াখালীর দুমকিতে শাকসবজি ও ফল উৎপাদনের আধুনিক কৌশলের ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম।কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শরীরের রোগপ্রতিরোধে চাই নিরাপদ সবজি উৎপাদন। সুস্থভাবে বেঁচে থাকতে আমাদের প্রয়োজন পুষ্টিকর খাবার গ্রহণ। এর চাহিদা পূরণে ফল ও শাকসবজির অবদান সবচেয়ে বেশি। তবে খাবার যেন দূষিত না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া জরুরি। আর এ কাজে কৃষকের ভূমিকা থাকবে সবার আগে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম খান। বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী নজরুল ইসলাম, এসও (মৎস্য) মো. ছদরুল আলম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। অনুষ্ঠানের শেষে জনপ্রতি ১২টি করে চার ধরনের মোট ২শ’ ৪০টি ফলের চারা কৃষকের মাঝে বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com