বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
ববির শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদের সভাপতি খোরশেদ সাধারণ সম্পাদক জ্যোতির্ময় নির্বাচিত

ববির শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদের সভাপতি খোরশেদ সাধারণ সম্পাদক জ্যোতির্ময় নির্বাচিত

ববি প্রতিবেদক ॥ গত ২২ আগস্ট ২০২১, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এর তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়ন যাচাই বাছাই করে গত ৩১ আগস্ট, ২০২১ তারিখে নির্বাচন উপলক্ষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় যে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের মোট পনেরোটি পদেই একক বৈধ প্রার্থী রয়েছে। এমতবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ (২) (খ) (৭) এবং অনুচ্ছেদ ৭ (২) (খ) (৯) অনুসারে নির্বাচন কমিশন (সূত্র: ববিশিস/নিক/২০২১/০৬) চূড়ান্ত বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। সেখানে দেখা যায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে ড. মো. খোরশেদ আলম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ ও সাধারণ সম্পাদক পদে জ্যোতির্ময় বিশ্বাস, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে ড. তারেক মাহমুদ আবীর, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল, সহকারী অধ্যাপক, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ; কোষাধ্যক্ষ পদে রিফাত মাহমুদ, সহকারী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সদস্য পদে ড. বিজন কৃষ্ণ সাহা, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ; মোঃ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ; মোঃ আরিফ হোসেন, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ; তাসনুভা হাবিব জিসান, সহকারী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ; সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ; সুমনা রাণী সাহা, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ; রিফাত ফেরদাউস, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ; উন্মেষ রায়, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ; মোঃ সানবিন ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং মোঃ সাজেদুল ইসলাম, সহকারী অধ্যাপক, প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগ নির্বাচিত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com