রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
পটুয়াখালীতে ৫৩ লাখ টাকার সিগারেট চুরি

পটুয়াখালীতে ৫৩ লাখ টাকার সিগারেট চুরি

All-focus

পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালীতে ব্রিটিশ আমেরিকান টোবাকো’র ৫৩ লাখ টাকার সিগারেট চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন কোম্পানিটির স্থানীয় পরিবেশক মেসার্স হাজী এন্ড সন্সের পরিচালক ডা. ওহাব মৃধা। এই ঘটনায় বুধবার (২৪ জুন) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি। লিখিত বক্তব্যে আঃ ওহাব মৃধা বলেন, পুরান বাজারে নিজস্ব বিল্ডিংয়ে অবস্থিত পরিবেশক কার্যালয় প্রতি সপ্তাহের শুক্রবার বন্ধ থাকে। তাছাড়া বর্তমনে করোনা ভাইরাসের কারণে দুপুর ১টা পর্যন্ত অফিস কার্যক্রম চলে। গত ৪ জুন প্রতিদিনের ন্যায় দুপুর ১টায় কার্যক্রম শেষ করে অফিস তালাবদ্ধ করে সবাই চলে যায়। ৬ জুন শনিবার সকাল ৮টায় হাজী এন্ড সন্স এর অংশীদার পরিচালক আলহাজ্ব আঃ জব্বার মৃধা অফিসের দরজা খুলে দেখে অফিসের ভিতরে গোডাউনের দরজার সামনে সুরঙ্গ করা এবং গোডাউনের তালাসহ কলাবসিবল গেট কাটা। এসময় তার ডাকচিৎকার শুনে আশেপাশের লোকজন এসে চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে স্টক মিলিয়ে দেখা যায় গোডাউন থেকে বেনসন সুইচ ২৪০ শলাকা মূল্য ২ হাজার ৮৬৪ টাকা, বেনসন ফুল ফেলেভার ৩ লাখ ৮০ হাজার শলাকা মূল্য ৪৫ লাখ ৩৫ হাজার ৩৩৮ টাকা, গোল্ডলিফ ফুল ফেলেভার ৮০ হাজার শলাকা মূল্য ৭ লাখ ৩৪ হাজার ৮০ টাকাসহ সর্ব মোট ৫২ লাখ ৭২ হাজার ২৮২ টাকার সিগারেট চুরি হয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, ‘অফিস সংলগ্ন দক্ষিন পার্শ্বের টিনসেড বিল্ডিং থেকে এ চুরির ঘটনা ঘটিয়েছে। ওই বিল্ডিংয়ের মালিক ফারুক জোমাদ্দার তত্ত্বাবধায়নের আছেন মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা। খবর পেয়ে ওই দিন সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) আখতার মোর্শেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে এ ঘটনার গত সাত জুন চুরির ঘটনায় সাতজনকে অভিযুক্ত করে আব্দুল জব্বার মৃধা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৪। অভিযুক্তরা হলেন- মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা (৫০), কালু (৪০), বাদল ময়রা (৫০), রুহুল দারোয়ান, বাবু (৩৫), বিপুল (৪৫) ও ফারুক গাজী (৪২)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com