শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
পটুয়াখালীতে হেরোইন ফেলে দিয়েও, পুলিশের হাতে ধরা মাদক বিক্রেতা

পটুয়াখালীতে হেরোইন ফেলে দিয়েও, পুলিশের হাতে ধরা মাদক বিক্রেতা

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী সদর উপজেলায় হেরোইন বিক্রির সময় মানুষ দেখে ফেলে দিলেও পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি মাদক বিক্রেতা বাচ্চু। গোপন সংবাদের ভিত্তিতে আগেই ঘটনাস্থলে সাদাপোশাকে অবস্থান নেয় সদর থানা পুলিশের সদস্যরা।পরে বিশেষ অভিযানে বাচ্চুকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে সদর থানা পুলিশের অভিযানে টাউন বহালগাছিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাচ্চু সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকঠী এলাকার মো. আনোয়ার গাজীর ছেলে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ স্যারের নির্দেশনায় ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা বাচ্চুকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা কয়েক পুড়িয়া হেরোইন ফেলে দেন বাচ্চু। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বাচ্চুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দিয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠানো হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ সতত্য নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com